লুটিয়ে পড়বে সহস্রজন তোমার পাশে,
দশ সহস্রজন তোমার ডান দিকে,
তোমার কাছে তবু কিছুই আসবে না,
তুমি এমনি চোখ মেলেই তাকাও
তখন দেখবেই তুমি দুর্জনদের শাস্তি।
স্বয়ং প্রভুই তোমার আশ্রয়,
সেই পরাৎপরকে তুমি করেছ তোমার আবাস,
তাই তোমার উপর কোন অনিষ্ট এসে পড়বে না,
আসবে নাকো তোমার তাঁবুপ্রান্তে কোন দুর্বিপাক।
কারণ তোমার জন্যই আপন দূতদের তিনি আদেশ করলেন,
তারা যেন পদে পদে তোমার রক্ষা করেন।
তারা তোমার দু’হাতে তুলে বহন করবেন,
পাথরে তোমার পায়ে যেন কোন আঘাত না লাগে।