জানি অন্তর সত্যনিষ্ঠায় তুমি প্রীত,
হ্রদয়ে নিভৃতে তুমি শিখাও আমায়।
আমায় পাপ মুক্ত কর, তবেই শুদ্ধ হব;
আমাকে শুদ্ধ কর, তবেই তুষারের চেয়ে শুভ্র হয়ে উঠব;
আমাকে শুনাও পুলক ও আনন্দের সুর,
মেতে উঠবে সে হাড়গুলি যা তুমি করেছো চূর্ণ।
আমার পাপ থেকে ঢেকে রাখ শ্রীমুখ।
আমার সমস্ত অন্যায় মুছে ফেল।
আমার মধ্যে এক শুদ্ধ হ্রদয় সৃষ্টি করগো পরমেশ্বর,
তোমার মধ্যে এক সুস্হির আত্মা নবিন করে তুল।